প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, February 21, 2024

বিরহ | অভিমান | গৌরী বিশ্বাস মৌ

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

গৌরী বিশ্বাস মৌ

অভিমান


ডাকব না আর ফিরে আয় বলে
আমায় ভালবাস
শূন্য করে রেখে গেলি বুক
ভেঙে দিলি বিশ্বাস।
 
সবাই কেমন বেহিসাবি
রাখে না মনের খোঁজ
তোর মতো কেউ বাসে না ভাল
ডাকে না আমায় রোজ।
 
আমার এই ভাঙা বুকে
স্মৃতি হয়েই থাক
নতুন কেউ এলে কাছে
তাকেই আগলে রাখ।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)