প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, February 21, 2024

বিরহ | তোমার অনুগত হাওয়া | অলক চক্রবর্তী

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

অলক চক্রবর্তী

তোমার অনুগত হাওয়া


চলে গেলে তুমি— কথা ছিল না ফেরার—
ফিরেও আসোনি— কিন্তু আমার
ভুলে যাওয়ারও কথা ছিল কি?
ছিল না কথা— মনে রাখারও বোধ হয়।
 
তবু বিস্মৃতি কই—
ভুলতে কি পারলে গ্যালাক্সিচারীকে?
ভেসে আসে মাঝে মাঝে তোমার—
সচিত্র সুপ্রভাত!
 
বুলবুলি এ-গাছে ও-গাছে লাফায়
টুনটুনি ডাকাডাকি করে—
দোয়েল দূর থেকে শিস দেয়
আর উত্তরের জানালায়
তেরছা রোদ উঁকি মারে।
 
তুমি চলে গেছ, কিন্তু মাঝে মাঝে
পাঠাও তোমার অনুগত হাওয়া—
সেই হাওয়া কখনও ঝড় হয়ে
খোলা জানালা দিয়ে ঢোকে
ওলট-পালট করে দেয়
ক্যালেন্ডারের চিরাচরিত বিন্যাস।


2 comments:

  1. শিপ্রা ভট্টাচার্যFebruary 29, 2024 at 1:06 PM

    অসাধারণ চিত্রকল্পের বিন‍্যাস... খুব সুন্দর।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)