প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

সুশান্ত সেন | দক্ষিণ আমেরিকা

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

সুশান্ত সেন

দক্ষিণ আমেরিকা


পোড়া মাটি, সিরামিকের বাটি,
হাড়ের টুকরো, হাড়ের বাঁশি,
আজব মুখ, সুতোর গাঁট দেওয়া কাপড়,
মোটা সুতির পোশাক, ড্রাগন গ্লাসের ছুরিকা

ইত্যাদি দেখে দেখে
দক্ষিণ আমেরিকার ইতিহাস
নির্মাণ করছ লুটেরাদের বংশধর?
 
এদিকে তো পূর্বপুরুষরা
দুরমুশ করে দিয়েছে সভ্যতা পরম্পরা
বন্দুক উঁচিয়ে এই কিছুদিন আগেই।
পরপারে পাঠিয়ে দিয়েছে মানুষের পর মানুষ
আর রটিয়ে দিয়েছে
আদি বংশ ধ্বংস হয়েছে মহামারিতে।
 
এখন আর পোড়া মাটি বাঁশের টুকরো
হাড়ের বাঁশি কুড়িয়ে কুড়িয়ে কি ইতিহাস রচনা করবেন মহাশয়রা?
 
ইতিহাস খন সভ্যতার আস্তাকুঁড়ে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)