প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, May 22, 2024

ইচ্ছে | শিখা কর্মকার

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

শিখা কর্মকার

ইচ্ছে


শুধু কী আমার একার ইচ্ছে, সারা আকাশ আজ নিজের বুকে মেঘের ফুল ফুটিয়ে চাইছে তোমায়, ওরও বুক ভর্তি একটা অদৃশ্য নদী ছুটছে, আনন্দপ্রবাহ, আলোর ঝর্না; যেদিকে তাকাবে, জীবন যার আছে, যার নেই, যার আছে বলে নিজেও জানে না, সেও ওই একই প্রার্থনায়
মগ্ন হয়ে আছে। ভেসে যাচ্ছে দিন, সময়ের স্বর তার নিজস্ব নিয়মে, আর যত রাজ্যের অনুশাসন, রীতিনীতি সব ঝরে যাচ্ছে পরাগের মতো, ভূলুণ্ঠিত হয়ে পড়ে আছে পাথরে, ভেসে যাচ্ছে খালে-বিলে-নালায়। যেদিকে তাকাবে সেদিক থেকেই উঠে আসছে আলোর আভার মতো সেই দুর্দমনীয় ইচ্ছে, যেনতেনপ্রকারেণ-ভাবে কাছে পাবার, মিশে যাবার, এক হবার রহস্য।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)