প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | হিতৈষী | আজিজ উন নেসা



বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

আজিজ উন নেসা

হিতৈষী


অখণ্ডিত সময়ের প্রবাহে খণ্ডিত অবসর
স্বভাব সিদ্ধ দ্বিপ্রাহরিক বিষণ্ন চিত্ত...
মনের আকাশে আদুরে অভিমানী
লতানো দুঃখের কর্ষিকা
অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে চেপে ধরে!
রুদ্ধদ্বার গৃহ থেকে বেরিয়ে এসে
বারান্দার সেই পাশে আশ্রয় নিই,
যার পাশে বৃহৎ সবুজ গাছ আলো করে
দাঁড়িয়ে আছে এক আকাশ জুড়ে-
আমার বহু দিনের চেনা কদম গাছ…
তাকে কী বলে সম্বোধন করব, জানিনে!
বন্ধু, প্রেমিকা, ভাই-বোন, কে তুমি?
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তার দিকে...

3 comments:

  1. খুব সুন্দর

    ReplyDelete
  2. শত আবেগের বহিঃপ্রকাশ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)