প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, July 6, 2024

অদেখা ও অন্যান্য | কল্যাণ গঙ্গোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু

কল্যাণ গঙ্গোপাধ্যায়

অদেখা ও অন্যান্য


অদেখা
 
সন্ধ্যাবেলা প্রদীপ জ্বেলে
শঙ্খ বাজার শব্দ তোলো,
ভালবাসায় অন্ধ, বধির
জোটেনি যে দেখার আলো
 

ব্যবধান
 
ভুল করে কি হাত ধরেছি?
তাই সারাদিন খিটিরমিটির!
কী করে মান ভাঙাই বলো,
প্রেম নদীটির দু’দিকে তীর
 

শঙ্কা
 
গলা জলে দাঁড়িয়ে আছি
কান্না নদীর জোয়ার জলে,
তুমি যদি না হাসো তো
আশঙ্কাতে হৃদয় টলে
 

প্রস্তাব
 
অফুরন্ত ভালবাসা,
টইটম্বুর হৃদয় জুড়ে
এসো দু’জন হাঁটতে থাকি,
পৌঁছে যাবো অচিনপুরে


2 comments:

  1. বাহ ।ভালো লাগলো ।এই কবিতার সঙ্গে তাৎ ক্ষণিক চর্চার সুযোগ রয়েছে শুধু নয় নতুন এক দরজাও খুলে দেবে।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)