প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

কবিতাগুচ্ছ | অমিতাভ গুপ্ত | রাজপুত্র রাহুল


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

কবিতাগুচ্ছ

অমিতাভ গুপ্ত

রাজপুত্র রাহুল


প্রার্থনার মতন একটি চাওয়ায়
পাওয়ার মতো যশোধরার মায়া 
সেই কি আমার মা
 
একটি বিশাল ভিক্ষাপাত্রে আমায় ধরে না 
নিরন্ন দেশ রইল পড়ে তারই ছায়ার মাঝে
 
হয়ত কোনো উপাখ্যানের টানে
রাজ্যত্যাগী রাজপুত্রের ছেলে ব'লেই জানে
আমায়---যে-সব পণ্ডিতেরা জাতকসন্ধানে
 
নই সে' আমি, না 
যশোধরার মতন ছিন্না
 
ফসলভূমি অপেক্ষাতুর কখন আমি লাঙল নিয়ে যাব 
এই তো আমার রাজ্য স্বরাট একেই আমি শস্যে সাজাব 
মুছিয়ে দেব চিহ্নপথের সীতা
 
তুমিও এসো, পিতা

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)