প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, September 24, 2024

শারদ | মাতৃমূর্তি | দেবশ্রী রায় দে সরকার

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

দেবশ্রী রায় দে সরকার

মাতৃমূর্তি


যখন গঙ্গামাটি তুলে 
ছোট্ট ওই কিশোরটি
মনের আনন্দে থাকে 
তার পিতা গড়বে এক মাতৃমূর্তি, 
এইভাবে কুমোরপাড়া
তোমার আহবানে সাড়া  
ঝড় বৃষ্টি বাদলাতেও
আগলে আগলে রাখে তোমায় 
ওগো মাতৃমূর্তি...
শিল্পীর কল্পনায় 
পরিপূর্ণ হয়ে তুমি 
চলে যাও কোন মণ্ডপে
হাজার হাজার দর্শনার্থী 
হাজার হাজার ছবি তোমার 
সবার কাছেই রয়ে যায়...
শুধু সেই ছোট্ট ছেলেটি 
কুমোরপাড়ায় যার বাড়ি
সে জানে না তার মা কোথায়, 
কোথায় গেছে তার পিতার গড়া 
মাতৃমূর্তি...
আবার যখন বিসর্জনে 
চলে যাও মা আমাদের ছেড়ে 
গঙ্গার দিকে চেয়ে ছেলেটি
আবার তুলে নেয় গঙ্গা মাটি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)