প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, September 24, 2024

শারদ | শারদ প্রভাতে | মনোরঞ্জন ঘোষাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | গল্পাণু

মনোরঞ্জন ঘোষাল

শারদ প্রভাতে


"আর এই প্রকৃতি সেজে উঠেছে মায়ের আগমনের কারণে। মা মা আসছেন বাপের বাড়ি। হিমালয়ের রাজ‍্যে আসছেন ঘরের মেয়ে মা কৈলাশ থেকে। "


বর্ষার ঝরঝর ঝরা বৃষ্টির ফোঁটা হিমেল হাওয়ায় ঘাসের আগায় শিশির কণায় রূপান্তরিত হয়েছে। পেঁজা তুলোর মতো সাদা টুকরো টুকরো মেঘ কাশের ঘাসের আগায় জমে পড়েছে। সবুজ শিউলি বর্ষার জলে ধুয়ে সেজে উঠেছে রূপ ও গন্ধে নিজেকে ভরিয়ে তুলবে বলে। কার জন‍্য এই সব?

তখন মনে পড়ে গেল, শরতের কথা। গ্রীষ্ম বর্ষা পেরিয়ে এসেছে শরৎ। আর এই প্রকৃতি সেজে উঠেছে মায়ের আগমনের কারণে। মা মা আসছেন বাপের বাড়ি। হিমালয়ের রাজ‍্যে আসছেন ঘরের মেয়ে মা কৈলাশ থেকে। 

আসছেন মেয়ে সাজো সাজো রব রাজ‍্যে সব উঠছে আনন্দে মেতে নতুন সাজার কাজ যে।
 

***

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)