প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, September 24, 2024

শারদ | ক্ষুধা | শঙ্খ ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

শঙ্খ ভট্টাচার্য

ক্ষুধা



ক্ষুধার্ত শিশুর দল তাকিয়ে থাকে কেতাদুরস্ত রেস্তোরাঁর জানলায়
তীক্ষ্ণ নজর রাখে বাহারি প্লেটের দিকে লোভনীয় খাবারে
নজর ঘোরায় রাস্তার ফেলে দেওয়া সোলার বাটিতে, কাগজের থালার উচ্ছিষ্টে
আক্রোশে তাকায় লেজনাড়া প্রতিদ্বন্দ্বী নেড়ি কুত্তার দিকে।
 
অভুক্ত শিশুর দল, হাত পেতে দাঁড়ায় নানান কায়দায়
ছুটে বেড়ায় এ-মাথা থেকে -মাথা নাছোড়বান্দা, বেপরোয়া...
আঁচড় কাটে দামি গাড়ির গায়ে বদ্ধ-গাড়ির কাঁচ যদি নামে...
থমকে থাকা রাস্তার লাল সিগনালে!
 
অগণিত শিশু তাকিয়ে আছে আমাদের দিকে, গিলে খাচ্ছে ওদের জ্বলন্ত ক্ষুধার ক্ষোভে
উচ্চবিত্তের উদবৃত্ত খাবার আজ-কাল-পরশু ফ্রিজে ধীরে ধীরে পচবে
দুদিন বাদে খাবার অযোগ্য হয়ে স্থান নেবে পাড়ার দুর্গন্ধযুক্ত উপচেপড়া আবর্জনায়
অথবা সরকারি ভ্যাটে মুখবন্ধ প্লাস্টিক প্যাকেটে।
 
জ্বলন্ত ক্ষুধার বিশ্বে অভুক্ত শিশুর চোখের সামনে, ক্ষুধিতের অভিশাপে
পূর্ণিমার রাতের চাঁদের হাসিটা আজও নীরস গদ্যময়... ঝলসানো আধপোড়া রুটি!
 

7 comments:

  1. ক্ষুধিত পাষাণের অব্যক্ত যন্ত্রণা তোমার রচিত এ কবিতাটিতে তাঁর বাঙ্ময়তা খুঁজে পেয়েছে,বন্ধুবর।

    ReplyDelete
  2. Superbly strung canvassing the reality to a T. Well composed.

    ReplyDelete
  3. Superbly stringed to canvas the real scenario . Well composed

    ReplyDelete
  4. Very touching!
    You have been able to emote the pathos through your words.

    ReplyDelete
  5. চোখের সামনে ছোটবেলায় দেখা কিছু দৃশ্য ভেসে উঠলো, আমার ফেলে দেওয়া আইসক্রিমের কাপ তুলে চেটে খাচ্ছে

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)