প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, September 25, 2024

শারদ | দিন যাপনের গান | অর্চনা বিশ্বাস রাজবংশী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

অর্চনা বিশ্বাস রাজবংশী

দিন যাপনের গান


সকাল জেনেছে শান্ত থাকার উপায় 
ভোর দেয়ালে পেতেছিল কান,
সদ্য ওঠা রোদ্দুরের আঁচ বুলিয়ে 
লিখেছিল দিন যাপনের গান।
 
বাড়তেই বেলা, বাড়ল কলরব 
সকাল ঢেকে জাঁকিয়ে বসল দিন,
আলসেমি ঘুম, দুপুর-হিসেব কষে  
বিপন্ন সে ভোরের কাছে ঋণ।
 
অস্ত রবির আবির গুলাল আভায়
সূর্য মাপে ছায়ার ওঠা-নামা,
সবুজ দীঘি লালের আভাস পেয়ে 
পড়ল গায়ে রং বাহারী জামা।
 
আলো-ছায়ার খেলা হলো শেষ,
আলোর কুচি মিশল অন্ধকারে!
আকাশ পিঠে উঠল জ্বলে তারা!
জাগে রাত্রি জোনাক-আলোর ভিড়ে।
 

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)