প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, September 1, 2024

বরষা | ভাঙন | দীপাঞ্জন চাকলাদার

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

দীপাঞ্জন চাকলাদার

ভাঙন


তুমি তখন অপলক চোখে জানলায়
         বৃষ্টি নেমেছে প্রিয় নারীর কাঁকন হয়ে,
দূরে মৃদু সুরে বেজে উঠেছে রবিশঙ্কর।
একাগ্র ভাবে
ভোরবেলা কাঁথার স্টিচে ফুটিয়ে তুলতে চাইছে সূর্য
ধূসর ক্লান্ত আকাশে। আর
আমি... তোমাকে... একটু একটু করে
          ছুঁয়ে ছুঁয়ে ফুটিয়ে তুলতে চাইছি ক্যানভাসে

প্যালেটের উপচানো রঙে,

প্যালেটের উপচানো রঙে,
 
অথচ... রটে গেছে কাল রাতে
আমার শরীরে পার ভাঙছে রোজ একটু একটু করে।

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)