প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, September 24, 2024

শারদ | এক জীবনে | প্রশান্ত পাত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

প্রশান্ত পাত্র

এক জীবনে


সব কিছু জানা হয় না
জানা হয় না সমগ্র পৃথিবী 
গাছগাছালি, ফুল, বৃষ্টি, যতটুকু—
গা ঘেঁষাঘেষি থাকি।
 
বুকে ধরা থাকে যতখানি আলো
যা দিয়ে গড়ে তুলি 
পরিধি গণ্ডি সীমারেখা,
সন্নিহিত প্রাণ, বস্তু, পাখিদের সংসার 
                                     এবং পরিখা...
 
তারপর,
অন্ধকার ও একমুঠো ছাই
তাড়াতাড়ি পা চালাও
পা চালাও ভাই
সমগ্র পৃথিবী জাল পেতেছে
                           অ-নীল অপেক্ষায়।
 
 

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)