প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, September 1, 2024

বরষা | একটি শিশির কথা | উজ্জ্বল পায়রা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

উজ্জ্বল পায়রা

একটি শিশির কথা


তুমি চেয়েছিলে ঐ বৃষ্টি
আমিও তো চেয়েছিলাম ঐ বৃষ্টি 
তুমি চেয়েছিলে ভিজতে আর
আমি চেয়েছিলাম ঝরতে
 
তাইতো হলো
হলো ঠিকই...
 
ভিজছো তুমি অঝোর ধারায়
অঝোর ধারায় নতুন জলে, 
ঝরছি আমি শ্রাবণ মেঘে
শ্রাবণ মেঘের অঝোর ঝোরে…
 
চাইতে যদি শিশির কিছু
চাইতাম আমি শিশির নুপূর
শরৎ-কাশে, হেমন্ত-ঘাসে 
পেতাম ছোঁয়া শীত-পাতায় 
 
বসন্তও পেতাম জানি
মৃদুমন্দ বাতাস কোলে...

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)