প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, September 25, 2024

শারদ | তখন শরৎ | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

তখন শরৎ


আকাশে তীব্র শরৎ, 
তুমি সুনয়নী জানি কিছুই শুনবে না। 
পলকে পলকে ছড়িয়ে যাবে
মধুবন্তী আগুন ও চোখের জল—
 
তবু আমিই পারি অসমাপ্ত ঘুম থেকে উঠে
তোমার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিতে, 
দারুণ দহনে ঝলসানো বৈশাখকে
আর তেমন মনে থাকে না। 
রিমঝিম বর্ষাকেও নয়
শুধু কিছু অপাপবিদ্ধ ভোর
যাদের কোনো সীমা দিয়ে
আটকে রাখা যায় না, 
অপলক তাকিয়ে থাকে আমার দিকে, 
এই শরতে তাদের কী ভূমিকা হবে
তা সুনিশ্চিত জানার জন্য—
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)