বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
কবিতাগুচ্ছ
| চৈতালী চট্টোপাধ্যায় | আত্মজা
চৈতালী
চট্টোপাধ্যায়
আত্মজা
কাকচিল বসে
না ঘরে, হাড্ডাহাড্ডি
যুদ্ধ চলছে। এদিকে
পা কাটলে একজনের, অন্যজনের রক্ত ঝরে।
পান থেকে চুন খসলে দেখতে হবে না আর!
পা কাটলে একজনের, অন্যজনের রক্ত ঝরে।
পান থেকে চুন খসলে দেখতে হবে না আর!
তবু, মিঠে পাতা
মজুত থাকে। মার জন্য।
রাগ নিভে গেলে আইসক্রিম। মেয়ের জন্য।
ধারণ ও ফুল পড়ার পর, পরম প্রাপ্তি এই,
দুটো জীবনের
রাগ নিভে গেলে আইসক্রিম। মেয়ের জন্য।
ধারণ ও ফুল পড়ার পর, পরম প্রাপ্তি এই,

মা-মেয়ের সম্পর্ক নিয়ে এমন মিত-লাইনের, ঐশ্বর্যদীপ্ত ,
ReplyDeleteব্যঞ্জনাঋদ্ধ কবিতা বিরল ! বাংলায়--
আনপ্যারালাল। প্রিয়-কবিকে আমার 'পাঠ-আনন্দ'।