মোহন
রায়হান সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
দলিত
সমাজের কত
পরিবর্তন তো হল, তথাপি অদ্যাবধি দলিত শব্দটি প্রচলিত থেকে গেল। সমাজ না পারল
উগরাতে না পারল গিলে ফেলতে।
শোধরানোর কথা একটুখানি মাথা চাড়া দিয়েছে
কি দেয়নি, অমনি চারপাশ থেকে গেল গেল রব,
মৌমাছির
গুঞ্জনের মতো ভেসে
আসতে লাগল।
সংবিধান থাকলেই তা যে যথেষ্ট নয়, আম্বেদকর বুঝতে পারলেও, সংহিতার বিধান পাল্টানো সহজ নয় মোটেই।
পারিবারিক সম্মান থেকে রক্তারক্তি কাণ্ড হয় জানেন তো বাবুমশাই।
ধর্মের কল বাতাসে নড়তেই থাকে।
শোধরানোর কথা একটুখানি মাথা চাড়া দিয়েছে
কি দেয়নি, অমনি চারপাশ থেকে গেল গেল রব,
সংবিধান থাকলেই তা যে যথেষ্ট নয়, আম্বেদকর বুঝতে পারলেও, সংহিতার বিধান পাল্টানো সহজ নয় মোটেই।
পারিবারিক সম্মান থেকে রক্তারক্তি কাণ্ড হয় জানেন তো বাবুমশাই।
ধর্মের কল বাতাসে নড়তেই থাকে।

অপূর্ব
ReplyDelete