মোহন
রায়হান সংখ্যা | গদ্য
শম্পা
সামন্ত
জলজন্মের কথা
"ছোট্ট একটি জলের ধারা কখন যেন গতিময় জলরাশি হয়ে গেলাম। কোখাও আমার পাশে গড়ে উঠল বৃহৎ সভ্যতা। আর আমার বাহিত পলিপড়া জমিতে কয়েকজন মিলে চাষবাস শুরু করল। গাঁয়ের বউ-মেয়ে মিলে স্নান সারে আমার জলে। মেয়েলি গল্পগাছায় মন ভিজে যেত আমার।"
জলজন্ম হল
আমার। বরফ শীতল পাহাড়ে আলোয়ান গায়ে বেশ ছিলাম। হঠাৎ সূর্যকিরণে কমনীয় উত্তাপে, আদরে
উষ্ণতায় গলে গেলাম আমি। ধীরে ধীরে উন্মোচন করলাম অশ্রু। ভিন্নপথে পাক খাওয়া ঘুর্ণি
বাতাসে জন্ম হল আমার।
তখন আমার শৈশব ধীরগতিতে চারদিকে পাহাড়ের গায়ে শুরু হল চলা।
কতলোক আমার উঁচুনিচু অসমতল গায়ে হেলান দিয়ে ছবি তুলল আমার। তারপর
সে কী প্রবল গতি! উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়লাম আমি। সমতল, অসমতল ভূমি
ভেদ করে পরিবর্তিত হল গতিপথ। আমার নাম তখন ঝর্ণা। কবি সত্যেন্দ্রনাথ আমার এই রূপ
দেখে লিখে ফেললেন দিকভুলানো কবিতা ঝর্ণা।
আস্তে আস্তে চেহারার বদল হল। বিশাল বপু নিয়ে ছুটে চলি সাগরের পানে। সে কী ছুটে চলা! সে কী দুরন্ত গতি আমার! লোকে বলে আমি নাকি নদী। ছোট্ট একটি জলের ধারা কখন যেন গতিময় জলরাশি হয়ে গেলাম। কোখাও আমার পাশে গড়ে উঠল বৃহৎ সভ্যতা। আর আমার বাহিত পলিপড়া জমিতে কয়েকজন মিলে চাষবাস শুরু করল। গাঁয়ের বউ-মেয়ে মিলে স্নান সারে আমার জলে। মেয়েলি গল্পগাছায় মন ভিজে যেত আমার। কখনো রূপসীদের রূপ আমায় পাগল করত। কেউ কেউ আমায় ঘট পূর্ণ করে ঘরে নিয়ে যেত, ধুপ দেখিয়ে ঘটের গায়ে সিঁদুর লেপে আমার সঙ্গে ব্রাহ্মণ ডেকে পুজো করত।
গড়িয়ে যেতে লাগলাম পাহাড় বেয়ে সমতলের উর্বর ভূমিতে। দুদিকের বেলাময় ভূমির উর্বর জমিতে ফসল ফলাল বনজীবী মানুষ। তারা নগর গড়ে তুলল

সমাপ্ত

চমৎকার লেখা
ReplyDelete