প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, December 11, 2024

তিস্তা তোর্সা | অর্ণব সামন্ত

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

অর্ণব সামন্ত

তিস্তা তোর্সা


সেবার আমি তিস্তা তোর্সা পার হয়ে 
কাঞ্চনজঙ্ঘার দিকে যাচ্ছিলাম 
তিস্তা একটি মেয়ের নাম হতে পারে 
তোর্সাও হতে পারে একটি মেয়ের নাম 
বাইরে কথার খরস্রোত, ভেতরে জ্যান্ত ভিসুভিয়াস
আরও ভেতরে অভিমানসমৃদ্ধ, ভালবাসাময় হৃদয়পুর
সোনার হাতে সোনার কাঁকন না রেখে 
দু'জনেই রেখেছিল স্মার্ট ওয়াচ 
কোনো ওয়াচ টাওয়ারে তাদের ধরা যাবে না 
আমি সূর্যোদয় দ্যাখার বদলে 
সূর্যাস্তের অঙ্কুরোদ্গম দেখলাম কাঞ্চনজঙ্ঘায় 
রাতকে দিনের চেয়েও বেশি সুন্দর মোহিত মুগ্ধ মগ্ন লাগল 
জ্ঞান হারাবার আগে মনে আছে 
আমি তোমার কুলুকুলুতেই ঝাঁপিয়ে পড়লাম 
ফল্গুস্রোতের জারণে আমরা আবহমানের নৌকায়...
 

3 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)