প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, January 21, 2025

রাই | সুমিতা চৌধুরী

বাতায়ন/প্রেমের Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | গল্পাণু

সুমিতা চৌধুরী

রাই


"রাইয়ের আজ বিয়ে। হ্যাঁঅদ্ভুতভাবে ঝুলনের দিনেই। আর তার থেকেও অভূতপূর্ব তাদের এই বিবাহবন্ধন। বরবেশী ছেলেটির নাম মোহন। কালো সুঠাম দেহে যেন সাক্ষাৎ কৃষ্ণ।"


ছোটবেলা থেকেই রাই খেলতে খেলতে কখনো কখনো হারিয়ে যায় কল্পলোকে। যেখানে সে তার কৃষ্ণের সখী, সহচরী। ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি তার এক দুর্বোধ্য টান। সবাই বলে তার বাবা-মায়ের দেওয়া "রাই" নামটা  সার্থক হয়েছে
 
প্রতি ঝুলনেই রাই তার পুতুল-টুতুল দিয়ে খুব সুন্দর করে ঝুলন সাজায়। আর তার পুতুলের বেশিরভাগই তো কৃষ্ণ ও রাধার মূর্তিই
 
এ হেন রাইয়ের আজ বিয়ে। হ্যাঁ, অদ্ভুতভাবে ঝুলনের দিনেই। আর তার থেকেও অভূতপূর্ব তাদের এই বিবাহবন্ধন। বরবেশী ছেলেটির নাম মোহন। কালো সুঠাম দেহে যেন সাক্ষাৎ কৃষ্ণ।
 
হয়তো রাইয়ের প্রকৃত প্রেমেরই ফসল। আজও ভগবান যে প্রকৃত প্রেমের ভক্তিকেই খুঁজে নেন, তার হাতেই সঁপে দেন নিজেকে স্বেচ্ছায়
 

সমাপ্ত

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)