প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, January 22, 2025

দাম্পত্যে রাস সুখ | উদয় মণ্ডল

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

উদয় মণ্ডল

দাম্পত্যে রাস সুখ


চেনা ও অচেনা পথ রাখা পায় পায়
বহুদূর অতিকাছ ধরা হাতে হাত
ওই সুখ, এই দুখ স্বাদু ও বিস্বাদ
এছাড়া দুই জীবন খুব নিরুপায়

সাজানো নাটুকে কথা মন হেলাফেলা
কান্নাহাসি জীবনরস মেঘ, রোদ পালা
মান অভিমান পর প্রেম বোধে জ্বালা
এছাড়া দুই জীবন মাঝিহীন ভেলা

ভীষণ বিষাদ ভেঙে আদর সোহাগ হাসে
আরাম বাসর ঘর চেনা স্বপ্ন আঁকে
দুজনে দুজন সুখে হৃদয়ের ফাঁকে
এছাড়া দুই জীবন আলুথালু ভাসে

দাম্পত্যে রাস সুখ-ই বাঁচার সহায়
এছাড়া দুই জীবন খুব অসহায়
 

6 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)