প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 15, 2025

রাস্তার পৃথিবী | সুব্রত ভৌমিক

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
সুব্রত ভৌমিক
 
রাস্তার পৃথিবী
 

সরসর করে অনেক হলো,
এই তো আলো; পথ, যেখানে নিশ্ছিদ্র ঘুমের আমি।
স্পর্শের চোখ ডাকে রাত।
কত অজানার পায়ের ঠকঠক কথা—
দেখি অনাবিল সকাল।

 
বিলাস রাস্তা পার হয়ে গেল সেই
ধূসর রঙের মেলা।
জলছবি আঁকাবাঁকা চোখে—
কাক আর কা-কা শব্দ।
 
জাগাই চোখ; পাশে অসংখ্য অনাথ।
দেখি আমি রাস্তার পৃথিবী,
কথা বলে যাই।
আবার জাগায় সময়—
আমি ঘুমাই।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)