প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

অন্তরঙ্গ সন্ধ্যা | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
নাসির ওয়াদেন
 
অন্তরঙ্গ সন্ধ্যা

এক অন্তরঙ্গ সন্ধ্যা হাঁটছিল বনের ভিতর।
কিছুটা নৈঃশব্দ্যের পেছনে পেছনে হাঁটছে
সেখান থেকে হাঁটছে গ্রহ-নক্ষত্র নীরবে, নিঃশব্দে
অলৌকিক আলো এসে পড়ছে মুখে, চোখে

মলিন থেকে আরও মলিন যে তোমার মুখ
প্রিয়তমা, অন্ধকার প্রদেশ
হাঁটতে হাঁটতে মধ্যরাত্রি ফিরল
উষার দেশে
সেখানে নাবিক পর্যন্ত ভালবাসায় ডুবে

আমি একবার উঁকি দিতেই
দেখলাম
আকাশের চাঁদ উঠতে অনেকটাই বাকি
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)