প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 15, 2025

স্মৃতিরা চড়ুই পাখি ও অন্যান্য | প্রদীপ সরকার

বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতাণু
প্রদীপ সরকার
 
স্মৃতিরা চড়ুই পাখি ও অন্যান্য
 
স্মৃতিরা চড়ুই পাখি
 

দিন আসে দিন চলে যায়
কিছু অবিস্মরণের স্মৃতিকথা
রেখে যায় ভালবেসে;
সে সব মুহূর্তেরা প্রাণ ছুঁয়ে
রয়ে যায় হৃদয়ের বাম দিক ঘেঁসে।
স্মৃতি পথে ফিরে আসে শতবার
মন ভরে দিতে রোমন্থন সুবাসে

 
 
মৃত্যুহীন কবিতার ধুলো
 
চলে যেতে জানে তাই
যেমন আসে তেম‌নই চলে যায়
মরমের স্পর্শে অমর সে মুহূর্তগুলো
বিরহের নীলাভ অক্ষর দিয়ে লিখে যায়
শরীর জুড়ে যন্ত্রণার মৃত্যুহীন কবিতা
দহনের পরেও ধুলো হয়ে উড়ে বেড়ায়
গোধূলির রং মাখা অভিসারী হাওয়ায়
 
 
পীতাম্বরী স্মৃতিরা জাগে
 
আগামী আসুক হেসে খেলে
আজকের রাত চলে গেলে
নতুন সকাল দেবে আনন্দ আশিষ
তবু বিষ বুকে নিয়ে অচেনা সকালে
স্মৃতিরা অতিথি হয় মনের ঘরে
ময়নাতদন্তে উঠে আসে মরণের ছায়া
শুধু পীতাম্বরী স্মৃতিরা হেঁটে চলে
 
 
এভাবে কি...
 
অর্জুন কবে বীর ছিল
কৃষ্ণ যদি সারথি না হতো!
কবেই ফাল্গুনী অক্কা পেয়ে যেত
এসব বলে সব্যসাচীর করতে বদনাম
ভুলেই গেছ গীতার বাণী কৃষ্ণকথা
এভাবে কি আড়াল হবে সব কালো
এভাবে কি লুকানো যায় নিজের ব্যর্থতা?
 

1 comment:

  1. দারুন লাগলো পড়ে। অনেক শুভেচ্ছা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)