প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, March 13, 2025

বসন্ত | জীবন সরখেল

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
জীবন সরখেল
 
বসন্ত
 
প্রেম স্নেহ ভালবাসার গাঢ় রং
মেকি আভরণ সব মুছে ফেলে;
সহজিয়া বাঁশির সুরেলা ঢেউ 
নদীর সভ্যতা পিপাসার গান
কামনাশূন্য ময়ূরের ডানায় আঁকে বসন্ত
খেয়ালি একাকিত্ব বিষণ্ণতা ভার
গলায় পরে কিশলয়-কিঙ্কিণি হার!
তন্মাত্রা অসুখ ভ্রূমধ্যে বিসর্জন দেয়
কাঙ্ক্ষিত আণবিক অস্থিরতা...
নিয়োজিত অবনমন শূন্য উপত্যকায়
বোনে কোকিল পরিসর
অশোক শাল শিমুল কৃষ্ণচূড়া পলাশের সাথে মুচকুন্দ রক্ত কাঞ্চনের বসন্তবাহার ক্রমে হয় প্রগাঢ়...
পরিণত বসন্ত সুর হৃদয়ের সব খাগ ঠেলে ফাগে-রং গুলালে পৃথিবীকে সহজেই ডেকে আনে এক উঠোনে
 

2 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)