প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

কবিতাগুচ্ছ | তুষার রায় | ভালোবাসা— দুই

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | ভালোবাসা— দুই
তুষার রায়
 
ভালোবাসা দুই
 
আমায় অপমান করে যে লোকটা
তাকেও আমি ভালোবাসি
এ ভাবেই ভালোবাসতে বাসতে
অপমান করি নিজেকে, তোমাকে, এবং ভালোবাসাকে
এ ভাবেই ভালোবাসা পেয়ে যায়
ভুলভাল শত্রুমিত্র থেকে
শূন্য কলসী এবং ঘুঘু
যে লোকটা কাঠের ক্রুশ তৈরি করছে
অথবা যারা বানাচ্ছে পেরেক আমার জন্য
তাদের দিকে তাকিয়ে জানতে পারি
আমিই সেই যিশু কিংবা কালোবাজারী
যাকে ঝোলানো হবে নিকটবর্তী ল্যাম্পপোস্টে।
তখন আমি ভালোবাসতে শুরু করি ল্যাম্পপোস্টকেও।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)