প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

ফাগুন হাওয়া | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
 
ফাগুন হাওয়া
 
ফাগুন হাওয়া কড়া নাড়ে
    একলা মনের ঘরে,
চাঁদের আলো রং ছড়ালো
     হলুদ গাঁদার পরে
 
দূরের পথে ক্লান্ত পথিক
      বাজায় মধুর বাঁশি,
শীত পরিরা মলিন হেসে
      বলল তবে আসি
 
আগুন রাঙা ফাগুন বনে
      কোকিল কুহু তান,
সোহাগ মাখা বসন্ত প্রেম
      গাইছে প্রেমের গান
 
ঝরছে পলাশ, শুকনো পাতা 
       ভরেছ উঠোন দ্বার,
রঙিন মনের গোপন কোণে
       বাজল সুরবাহার
 

7 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)