বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
ফাগুন
হাওয়া
ফাগুন
হাওয়া কড়া নাড়ে
একলা মনের ঘরে,
চাঁদের আলো রং ছড়ালো
হলুদ গাঁদার পরে।
দূরের পথে
ক্লান্ত পথিক
বাজায় মধুর বাঁশি,
শীত পরিরা মলিন হেসে
বলল তবে আসি।
আগুন রাঙা
ফাগুন বনে
কোকিল কুহু তান,
সোহাগ মাখা
বসন্ত প্রেম
গাইছে প্রেমের গান।
ঝরছে পলাশ, শুকনো পাতা
ভরেছ উঠোন দ্বার,
রঙিন মনের গোপন কোণে
বাজল সুরবাহার।
রং | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
একলা মনের ঘরে,
হলুদ গাঁদার পরে।
বাজায় মধুর বাঁশি,
বলল তবে আসি।
কোকিল কুহু তান,
গাইছে প্রেমের গান।
ভরেছ উঠোন দ্বার,
বাজল সুরবাহার।

অপূর্ব
ReplyDeleteআন্তরিক কৃতজ্ঞতা জানাই
DeleteGOOD
ReplyDeleteGOOD
ReplyDeleteThank you very much 😊
Deleteভালো লাগলো
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete