প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

দহন পেরিয়ে | উৎপলেন্দু দাস

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
উৎপলেন্দু দাস
 
দহন পেরিয়ে

দহনে দগ্ধ হতে হতে
চোখ খুঁজে ফিরুক আকাশে স্নিগ্ধ মেঘের ছায়া
নিয়ে আসুক প্রাণ জুড়ানো বৃষ্টির আশ্বাস
শুকনো গরম বাতাস ফিরে যাক মরুভূমিতে

থেমে যাক তাপপ্রবাহ সবুজ ঘাসের দেশে
হে দিবাকর তুমি শান্ত হও
হে সাগর তুমি সদয় হও
হে পবন তুমি ঝড় হয়ে বও
দহন পেরিয়ে বৃষ্টি স্নানে ভিজে যেতে চায় ধরিত্রী
পছন্দ করে না মানুষের অশ্লীল আস্ফালন

বাতায়ন খুলে চোখ মেলে অপেক্ষায় থাকি আমি
উপায় দেখি না আর
শুধু সান্ত্বনা খুঁজি এটুকু জেনে
কোনো দহন কোনো কালেই চিরস্থায়ী বন্দোবস্ত নয়


3 comments:

  1. অপূর্ব

    ReplyDelete
  2. খুব সুন্দর।

    ReplyDelete
  3. বৃষ্টির ধারা আদতে শান্তির বার্তা বযে আনে !👏👌💐🙏🌸

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)