প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, May 19, 2025

চাঁদের মতো | অলোক মিত্র

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
অলোক মিত্র
 
চাঁদের মতো
 

বস্তুত এমন চাঁদের রূপ দেখিনি কখনও আগে
অমাবস্যায় ছোট ছোট দুখ বেদনাগুলো
ভেসে যায় ভাসানের জলে

 
তখন খিদে পায় অভাবী মানুষের
 
শুক্লপক্ষে সে ভাতের থালার স্বপ্ন দেখেছিল
ভেবেছিল এ সময়ে ঈশ্বর আসেন
মানুষের মধ্যে বাস করেন পক্ষকাল
 
সাদা শামুকের মতো শ্লথ অথচ মিথ্যে প্রতারণা
ব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়ে
বুভুক্ষু আগুনে পুড়ে যায় লেলিহান
অর্ধেক আকাশ
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)