প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

JUSTICE বলে কিছু হয়না | ডঃ বিশ্বজিৎ মজুমদার

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
 
JUSTICE বলে কিছু হয়না
 
YOUR ERRONEOUS ZONES—BY—WAYNE W DYER পড়ছিলাম—
 

DON’T LOOK FOR JUSTICE—

 
সত্যিই তো!
ঠিক ভুল বলে কিছু নেই!
বাঘ হরিণ খাচ্ছে–
বাঘের কাছে ঠিক—
হরিণের কাছে ভুল—
 
পকেটমারি হয়ে যাচ্ছে—
পকেটমারের কাছে ঠিক–
যার পকেটমারি হচ্ছে – তার কাছে ভুল!
 
এই যে NAZI বাহিনীর ঝাঁপিয়ে পড়া—
লকডাউনে গরিব মানুষের কুত্তার মতো মরে যাওয়া–
অনেকের কাছে ঠিক!
গরিব লোকের কাছে ভুল!
 
লকডাউনের সময়ে একটা হোটেল থেকে চারটি হোটেল হলো— নিমেষে—
যার ব্যবসা ফুলেফেঁপে উঠল—
 
তার কাছে ঠিক!
 
গরিব লোকের কাছে ভুল!
JUSTICE বলে কিছু হয়না—
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)