প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, July 26, 2025

চুমু | বিশ্বজিৎ সেনগুপ্ত

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
বিশ্বজিৎ সেনগুপ্ত
 
চুমু
 

রকমফেরে চুমুর মানে
নানারকম স্বাদে-
ভাইয়ের গালে চুমুর চিহ্ন
বোনের গালে দিলে
মানে তখন অন্যরকম
পড়শির গলে।

 
ফিফিশিয়ে পাড়া মাতায়
মাতে আমার ঘর-
বন্ধু-স্বজন ওদের দলেই
নয়তো আমার পর।
 
চুমু যখন বৌয়ের গালে
আহ্লাদে আটখানা-
পরনারীর গালে চুমু
করুক জরিমানা।
 
চুমুর মানে নানারকম
যদি নাই-বা বোঝে কাল-
কোন চুমুটা ঠিক মোটে নয়
কে-বা ধরে হাল!
 
নিয়ম করেই নিয়ম থাকুক
এই সমাজের বুকে-
না থাকলে সমাজ কাঁদে
সুখহীন ভরা দুখে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)