প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

ভালবাসার নুন মাখিয়ে দিও | মলয় সরকার

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
মলয় সরকার
 
ভালবাসার নুন মাখিয়ে দিও
 

তুমি যে ভাত তুলে মুখে দাও,
তাতে একটু ভালবাসার নুন মাখিয়ে দিও;
তুমি যে জলের গ্লাস আমার মুখে তুলে ধর,
তাতে একটু সত্যি ভালবাসার চিনি দিও।

 
আমার মুখ আজ তেতো হয়ে গেছে-
হালকুশ বিস্বাদ আর অরুচির মতো;
বহুদিন বাতাসে কোন
স্বাদের অক্সিজেন পাই না,
গরম জলের মতো নির্বাত শুধু জল-
স্বার্থের মতো গন্ধহীন আলোহীন-
 
আমার খাবারে আজ শুধু বিষ-
অহংকার আর হিংসার বিষ
বিষিয়ে তুলছে শরীর,
বিষিয়ে তুলছে আলো ছায়া গাছ;
ক্রুরতা আর নিষ্ঠুরতা মাখা স্বাদ
আর নিতে পারি না মুখে-
পচন ধরে যায় পাকস্থলীতে-
 
তুমি বরং, দিতেই যদি হয়,
আমার খাবারে একটু সত্যিকারের
প্রেম ভালবাসা মিশিয়ে স্বাদু করে দিও।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)