প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

ডিভোর্সী | বি এম মিজানুর রহমান

বাতায়ন/ডিভোর্স/ছড়া/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | ছড়া
বি এম মিজানুর রহমান
 
ডিভোর্সী
 

মিথ্যা ইগো অহংকারে
ভাঙল আমার ঘর,
আপন জনে আজকে আমায়
ভাবে অনেক পর।

 
ভর করে তাই পরের উপর
কষ্ট বুকে হায়!
ডিভোর্সীদের মনের দহন
অন্যের বোঝা দায়।
 
হায় হায় আমি কেন ভাঙলাম
সাজানো সেই সব,
আমার মতো পোড়া কপাল
দিয়ো না রে রব।
 
সব সময়ে ডিভোর্সী কয়
আড়ে আড়ে চায়,
নতুন বিয়ে করা ভবে
আজকে ভীষণ দায়।
 
ভুলেও তাই ডিভোর্স কেহ
করো না রে ভাই,
পরিণামে ভীষণ কষ্ট
জানবে সদা তাই।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)