প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

সামনে আসব না | সৌরভ ঘোষ

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সৌরভ ঘোষ
 
সামনে আসব না
 

ভাঙা বাঁধ ধরে যেতে চাও? যাও…

 
বেহুলার স্রোত হয়ে সমান্তরাল চলন হব।
ফিরে তাকিও না যেন
এদিকে সম্পর্কের সহানুভূতি বেড়াজাল।
রুদ্র পলাশ, পেয়ারা গাছ,
ন্যাড়া অশ্বত্থের মাথায় মুক্তির স্বাদ, ডাকবে;
উঠোনের তুলসী গাছ সে'ও দুলে দুলে ডাকবে।
 
আচ্ছা, যাও তবে-
মোহনায় পৌঁছে দেখবে সাদা সাদা জলীয় ফুটকি
বৃষ্টির ফোঁটার মতো কত উৎসাহে ঝরছে…
 
তারপর-
 
তারপর সম্ভোগের নিটোল শান্তি নিয়ে
একহাঁটু তেহারা জলে ডুবে-ডুবে মরছে।
আর এগিও না-
কক্ষান্তরেও সামনে আসব না, কথা দিচ্ছি...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)