প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | নৌকাডুবি অমিতাভ দাশগুপ্ত

বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | নৌকাডুবি
অমিতাভ দাশগুপ্ত
 
নৌকাডুবি
 

সরলের মধ্যে আছে কত মারাত্মক প্রতারণা,
যখন তা জানা যায়-
বড় বেশি দেরি হয়ে গেছে।


ঐ গ্রীক নাক নিয়ে বিনয়ে সন্নত যে-যুবক বসেছে সামনে,
নিঃশ্বাসে নিঃশ্বাসে কত তীব্র আর্সেনিক,
যখন তা বোঝা যায়-
সারা দেহ নীল হয়ে গেছে।
নীলের কাঙাল তুমি?
নদী দ্যাখো, সাঁতারে যেয়ো না,
ওর বুকে কমপক্ষে
গোটাকুড়ি নৌকাডুবি আছে।
 
 
সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)