বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
উৎপলেন্দু দাস
বিচ্ছেদ
আসন্ন হলে
ডিভোর্স | কবিতা
উৎপলেন্দু দাস
ছেড়ে
যেতে চাইলে ছেড়ে দেওয়াই ভাল
ধরে
রেখে লাভ নেই ফুরালে জীবনের গান
কায়া
যদি ছায়া ছেড়ে চলে যেতে চায়
লক্ষ
যোজন দূরে আর ফিরে আসবে না বলে
মেনে
নিতে হবে সে বিচ্ছেদ চোখের জলে।
বিচ্ছেদ
চেয়েও কায়া যদি রেখে যায় শীতল ছায়া
জেনে নিও আকাশ ঢাকা পড়েছে পলকা মেঘে
আলো ঝলমল আকাশ দেখা দেবে আবার
সেই অবকাশে বলো একবার চোখে চোখ রেখে
একটু বসো, না হয় খানিক দেরি করে গেলে।
জেনে নিও আকাশ ঢাকা পড়েছে পলকা মেঘে
আলো ঝলমল আকাশ দেখা দেবে আবার
সেই অবকাশে বলো একবার চোখে চোখ রেখে
একটু বসো, না হয় খানিক দেরি করে গেলে।

No comments:
Post a Comment