প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, July 26, 2025

চেষ্টাতেই দুঃখের বিনাশ হয় | শম্পা ভট্টাচার্য্য

বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | গল্পাণু
শম্পা ভট্টাচার্য্য
 
চেষ্টাতেই দুঃখের বিনাশ হয়

"আজ সকালেআবারও পাখিটি ধৈর্য ও যত্নসহকারে বানিয়েছেদেখেই আকাশ তার মাকে ডেকে দেখাতেইউত্তরে মা বললেনআর একবার চেষ্টা করে দেখোতুমিও আবার গড়তে পারবে। চেষ্টাতেই সকল দুঃখ বিনাশ হয়।"


ভারাক্রান্ত মনের আকাশ দুই বৎসর আগে, একমাত্র রাজন্যাকে জীবনসঙ্গী নিযুক্ত করেছিল, বিয়ের দিনই, রাজন্যার একমাত্র কাকিমা, যার সঙ্গে এক বাড়িতেই থেকে দিবা রাত্রে রাজন্যার মাতার ঝামেলার শেষ থাকে না


দুই জায়ের প্রতিহিংসার ফলস্বরূপ, শান্ত স্বভাবের রাজন্যার নামে মিথ্যা কটাক্ষকে স্বামী হয়েও আকাশ বিশ্বাস করেছিল, যার পরিণামে আজ দুই বৎসরের টানাপোড়েন ডিভোর্সের ধার্য দিন, ভারাক্রান্ত মনে বারান্দায় দাঁড়িয়ে, গতকাল পাড়ার দুষ্ট ছেলেরা বাবুই পাখির নিজের হাতে বোনা যে বাসাখানি ভেঙে দিয়েছিল, আজ সকালে, আবারও পাখিটি ধৈর্য ও যত্নসহকারে বানিয়েছে, দেখেই আকাশ তার মাকে ডেকে দেখাতেই, উত্তরে মা বললেন, আর একবার চেষ্টা করে দেখো, তুমিও আবার গড়তে পারবে। চেষ্টাতেই সকল দুঃখ বিনাশ হয়।
 
সমাপ্ত


1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)