প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | তোমার ক্ষমায় স্নাত

বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | তোমার ক্ষমায় স্নাত
অমিতাভ দাশগুপ্ত
 
তোমার ক্ষমায় স্নাত
 
মেঘের খোঁপায় ফুটেছে আলোর ফুল,
তোমাকে কি দেব অনন্য উপহার?
কোন ঘাটে পার
'তে চেয়েছিলে খুঁজে অনুকূল হাওয়া,
নাবিক বাছো নি, এ-নৌকো বেয়ে যায় কি সুদূরে যাওয়া
ভাবো নি, নরম অঞ্জলি মেলে ফুল
ভাসালে জোয়ারে রাজহাঁস বলে-
সব ভুল, সব ভুল।
 
কেবল কথায় বহে গেল বেলা
জল ঝরে গেল মেঘে,
বুকের গভীরে কি শঙ্কা ছিল জেগে
বলে নি বাচাল মুখ,
কথার সাঁকোয় হৃদয়ের আসা-যাওয়া
হয় নি, সমুৎসুক
অধীরতা প্রাণে এসে ফিরে গেছে পাহাড়তলির হাওয়া।
 
এখন জেনেছো, নীরবতা কত ভালো,
ক্ষীণ সম্বল নিবিড় আঁচলে ঢেকে দিলে অনুপমা,
বুঝেছ আমার সকলই চাতুরি, ছল-
জলপ্রপাতে ধাবিত তোমার চোখের তরল ক্ষমা।
 
সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)