প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 9, 2025

কলকাতা | সুশান্ত সেন

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
কলকাতা
 

উলুবনে মুক্ত ছড়াতে ছড়াতে কলকাতা
যখন খাবি খাচ্ছে
তখন প্রাণের মধ্যে শ্বাসের মধ্যে গানের মধ্যে
ইত্যাদি সব কিছুর মধ্যে
বিষাক্ত সাপ ছাড়া অন্য কিছু
ফোঁস ফোঁস করছে না।

 
সর্দি লাগার ভয়ে জানালা বন্ধ করে রাখলে
বৃষ্টির নির্মল হাওয়া ঘরে ঢুকবে কী করে!
 
কলকাতা এক স্থবির বৃদ্ধ দণ্ডায়মান।
 
এই মাত্র জানলাম-
পাশের বাড়ির ছেলেটাও
দেশান্তরী হল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)