প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, August 7, 2025

পাঁচটি কবিতাণু | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/কবিতাণু/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতাণু
হীরক বন্দ্যোপাধ্যায়
 
পাঁচটি কবিতাণু
 
১

অফুরান তুমি ডাক দিয়েছ
     আমি শুধু বলেছি, যাই
     পাগল পুরুষ ছাড়া
      নারীকে মানায়...

 
২
যেখানেই যাই
       যেতে যেতে যেদিকে তাকাই
        আমার পিঠে ঝুলে থাকে
         কিছুটা ভারতবর্ষ...
 
৩
আলো থেকে অন্ধকারে যাও
        বুঝবে সত্যি মিথ‍্যার ফারাকটা
 
৪
নারী যখন দেয়
        উজাড় করে দেয়
        কোনো পুরুষের সাধ‍্য নেই
          তা নেবার....
 
৫
কোরা ধুতি আর ফতুয়া
        পরা লোকটা কে
        তাপ্পিমারা ছাতা বগলে
        লোকটা কে
        তুমি জানো? জানো তাকে?
         আমায় সে চিনেছিল...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)