প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 28, 2025

লোকটা | দিলীপ পণ্ডা

বাতায়ন/মাসিক/গল্পাণু/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
গল্পাণু
দিলীপ পণ্ডা
 
লোকটা

"মনুতুই আমাকে আগুন দিলি নাতুই তো আমার বড় সন্তানতোর মাকে জিজ্ঞেস করে তুই আমার শ্রাদ্ধ করবি..."


লোকটা আর যাই হোক বেশ ব্যবহারিক ছিলকথাটা বলেই লম্বা বাঁশটা ফেলে দিয়ে বসে পড়ল। বহুকাল ধরে গ্রামের বহু মৃতদেহ সৎকার করার সাক্ষী মনু। আজ ওর মাথাটা কেমন যেন ভার-ভার লাগছে। ফতুয়ার ভিতর থেকে গাঁজা ও কলকেটা বের করে কয়েকটা টান মারল। তারপর চোখ বন্ধ করে বসে রইল।

 
দাহ শেষ হল। বাহকেরা বাড়ি ফিরল। মেঘলা আকাশে শীতের রাত। কনকনে ঠান্ডা। আগুন জ্বেলে সকালের জন্য অপেক্ষা। স্নান সেরে যা হয় হবে। সকলেরই ঘুম-ঘুম ভাব।
 
লোকটা এসে টানটানভাবে দাঁড়াল। গোটা শরীরটা পোড়াকাঠের মতো। বলল,
-মনু, তুই আমাকে আগুন দিলি না? তুই তো আমার বড় সন্তান, তোর মাকে জিজ্ঞেস করে তুই আমার শ্রাদ্ধ করবি...
 
মনু চমকে উঠল। দৌড়ে নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকল,
-মা...
 
সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)