প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 28, 2025

পাতা, গাছ আর আকাশপ্রদীপ | তাপস ওঝা

বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
তাপস ওঝা
 
পাতা, গাছ আর আকাশপ্রদীপ
 

সিঁড়ির গোড়ায় কলকে গাছের পাশে
                      অনেকদিন থাকা হল
বিকেল হয়ে যাচ্ছে ক্রমশ।

ফুল কথা বলে যাচ্ছে পাতাকে
পাতা কথা বলে যাচ্ছে গাছকে
অনিকেতনে থেকে এইসব শুনে যাচ্ছি,
আনুগত্যময় চরাচরে আবিষ্ট হয়ে আছে
ভালমানুষের ছেলেমেয়েরা।
 
ভোজনকাল উপস্থিত হলে
গাছ খেয়ে ফেলছে পাতা
পাতা খেয়ে ফেলছে ফুল
শেষ পর্যন্ত সিঁড়ি নিজেকে টানটান রেখে
ছুঁয়ে ফেলছে নিভে যাওয়া আকাশপ্রদীপ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)