প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

ওশেনিয়া | শিশির আজম

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
শিশির আজম
 
ওশেনিয়া
 

আমি চাই না আমাকে কেউ
পড়ে ফেলুক

 
আমার কুয়াশা আমার ভেতর
রয়ে যাক
 
গ্রীষ্মের ধারালো এক ছুরি
আমার টেবিলে
 
তোমরা নিশ্চিত হতে পারো
টেবিলটা বেঁচে আছে
 
টেবিলের কাঠগুলো এসেছে ওশেনিয়া থেকে
স্রোতে ভেসে ভেসে
 
ফলে ওশেনীয় জঙ্গলের কিছু ফিফা
কান পাতলে শোনা যায়
টেবিলের নিচে
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)