প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

অলৌকিক আলো | প্রবীর চক্রবর্ত্তী

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
প্রবীর চক্রবর্ত্তী
 
অলৌকিক আলো
 

লাল পথ হারিয়েছে অনন্তের দিকে
তীব্র রোদ্দুর, স্বস্তি দিচ্ছে
সোনাঝুরি গাছের ছায়া
আদিবাসী নারীদের নাচ

 
ব্যস্ত জীবন পরিচয় হারিয়ে মাদলের মৌতাতে
আবরণ ছিঁড়ে মরশুমি ফুল
খোয়াই-এর ধারে আত্মবিস্মৃত
 
ধারাবাহিক চলার স্রোতে
বাউল জন্ম নিলে একতারা হাতে
অন্ধকার কুঠুরিতে আলো পড়ে
 
অলৌকিক আলো, যাকে সুগন্ধ নামে ডাকা যায়।
 

1 comment:

  1. ডঃ বিশ্বজিৎ বাউনাSeptember 17, 2025 at 7:53 AM

    অলৌকিক আলো, যাকে সুগন্ধ নামে ডাকা যায়।
    খুব সুন্দর অনুভবে লেখা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)