প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 13, 2025

শরতের বার্তা | সঞ্জিত রায়

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
সঞ্জিত রায়
 
শরতের বার্তা
 

শরৎকালের বার্তা নিয়ে
এলো শিউলি ফুল,
রোজ সকালে হাওয়ায় কেমন
দোলে দোদুলদুল।

 
ক্ষণেক পরে বৃক্ষ থেকে
খসে, ঝরে যায়
গাছের তলায় আসনখানি
ফুল দিয়ে সাজায়।
 
কাশ ফুলেরাও কম যায় না
শরৎকালেই ফোটে,
বাতাসে সে দোলায় মাথা
সবাই দেখতে ছোটে
 
কাশ ফুলের এই দৃশ্য দেকে
সত্যজিৎ রায়
কাশফুল ও ট্রেনের ছবি
রাখেন সিনেমায়।
 
তাঁর বানানো শ্রেষ্ঠ ছবি
পথের পাঁচালী
অপু দুর্গার দৃশ্য দেখে
দর্শক দেন তালি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)