প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, September 13, 2025

দুগ্গো পুজো | শঙ্কর নস্কর

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
শঙ্কর নস্কর
 
দুগ্গো পুজো
 

খালের ধারে কাশ ফুটেচে, শাপলা শালুক খালে
শিউলি ছাতিম বকুল বেলি গন্দো হাবায় ঢালে।

 
নরেন পোটো গোড়চে ঠাকুর আট চালাতে বোসে
পেবোদ কাকা বাঁদদেচে বাঁশ পেঁইচে দড়াই কোষে।
 
'দিন বাদে দুগ্গো পুজো জ্বোলবে কত আলো
ওঙিন আলোয় ম্যারাপ বাঁদা নাগবে ভেষন ভাল।
 
নাইন দে সব বোসবা দোকান, খেননা মনোহারি
অঙবেঅঙের মাটির পুতুল খাবার অকমারি।
 
পুজোর ক'দিন নিইকো পড়া। বাজবে মাইক সুরে—
দেকবো ঠাকুর আত্তি দিনে পাড়ায় ঘুরে ঘুরে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)