বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/গল্পাণু/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী
সংখ্যা | গল্পাণু
সুদীপ্ত
বন্দ্যোপাধ্যায়
রাক্ষস
"বাঁকের কাছে চাক্ষুষ, রাক্ষস দেখতে দেখতে মনে হল সবাই যদি এমন দিগ্বিজয়ী রাক্ষস হতে পারত!"
নিঃসঙ্গ, অসহায় দুধকুমার কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফুঁপিয়ে উঠল। তার
দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। দেখতে দেখতে ওই নদীর মতোই মনে হচ্ছে তাকে। তার দেহের
বাঁকে বাঁকে যেন আজ সেই ভাঙন স্পষ্ট। সেও সব হারানোর ব্যথা, কষ্ট, দুঃখ সব সব যেন খেয়ে
আজ রাক্ষস হয়েছে। এখন সম্বল— তাচ্ছিল্য আর দয়ার দান। জোটে দুমুঠো খায় না জুটলে পেট
টান। অনুযোগ নেই, অভিযোগ নেই। সব
হারানো ব্যথাকাতর পালভাঙা নৌকোর মতো ভেসে বেড়ানো আর কী!
এ গাঁয়ে ঢোকার মুখে চা-দোকানে
চা খেতে খেতে শুনেছিলাম,
-দাদা! নদীর বাঁকের দিকটায়
যাবেন না, রাক্ষস আছে।
বাঁকের কাছে চাক্ষুষ, রাক্ষস দেখতে দেখতে মনে হল সবাই যদি এমন দিগ্বিজয়ী রাক্ষস
হতে পারত!
সমাপ্ত

No comments:
Post a Comment