প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, October 31, 2025

এ বি ডি | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
এ বি ডি
 
ঘাড় ধরে কাউকে কি ভালবাসা শেখানো যায়?
মুক্তিফল বলে কোনও শব্দ অভিধানে আছে? নদীতে নদীতে বইতে থাকা জলের বদলে আগুন
এও কখনো হয়?
বাক্সভর্তি পারিবারিক গল্প নিয়ে মানুষ উৎসবে যায়
মানুষ অল্পতে কত খুশি থাকে
আনন্দধারা বহিছে ভুবনে
তবু কবির মনে শান্তি নেই, চোখের নীচে তার
কালো সমুদ্র তটভূমি, প্রতিটি কবিতা লেখার পরে সে এখনও আত্মহত্যা করতে চায়
কিন্তু প্রকৃতির কী খেলা অসিত বরণ দাস নামে কোনও এক অজাতশত্রু যুবক লোকে যাকে সংক্ষেপে এ বি ডি  বলে ডাকে
তার মুখখানা মনে পড়ে, ঈশ্বরের মতো তার দুচোখ
চোখের সামনে ভেসে ওঠে আর কী আশ্চর্য
কবির সমস্ত দুঃখ ব্যথায় যন্ত্রণা ফুৎকারে উড়ে যায়
হাজার হাজার মাইল দূর থেকে তার শৈশব তার কৈশোর তার যৌবনকাল রোদ-বৃষ্টি-ঝড় গোরুর গাড়ি খড়ের পালুই টুসু গান গাছপালা চিৎকার করে ডাকতে থাকে এই তো, এই তো আমরা
দেখতে পাচ্ছ না, আমরা যে সবাই আছি তোমার
সমস্ত কবিতা জুড়ে...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)