প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, October 31, 2025

সময় বড় কম | বকুল বিশ্বাস

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
বকুল বিশ্বাস
 
সময় বড় কম
 
বই পাড়া জুড়ে অক্ষরের কান্না,
ধুয়ে যায় ইতিহাস।
কলেজ স্ট্রিট জুড়ে শুকোচ্ছে বই
বিকোচ্ছে বড় কম।
রঙিন চশমা চোখে আধুনিক আমি,
পাশ কাটিয়ে যাই প্রকৃতির বাঁধা নিয়ম,
মাথা তুলে দাঁড়ায় অহংকার।
 
পার্ক স্টিট জুড়ে আজ থিকথিকে ভিড়,
কম যায় না নিউমার্কেটের গলি
সময় কাটে কেনাকাটায় আর রেস্তোরায়,
বড্ড আধুনিক আমি
বই পড়ার সময় বড় কম।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)